নাঙ্গলকোটে প্রেম করার অপরাধে বর্বরোচিত নির্যাতনের শিকার মা-মেয়ে
প্রেম করার অপরাধে প্রেমিক পরিবারের বর্বরোচিত হামলায় গুর\”তর আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন প্রেমিকা ও তার মা৷
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌকরা ইউপির আলী আরা গ্রামের দরিদ্র ভ্যান চালক আবুল হাসেমের কন্যা আসমা আক্তারের (১৯) সঙ্গে একই গ্রামের আবদুল হানিফের পুত্র সোহেলের দীর্ঘদিন ধরে মন দেওয়া-নেওয়া চলে আসছে৷ গত কয়েক দিন ধরে সোহেল আসমাকে বিয়ে করার জন্য পরিবারের ওপর চাপ প্রয়োগ করেন৷ এতে পরিবারের লোকজন ক্ষিপ্ত হন৷ ক্ষিপ্ত হয়ে শনিবার আসমাকে নিয়ে তার মা কাশিপুর গ্রামের তার পিতার বাড়িতে যাওয়ার পথে প্রেমিকের মা বিউটি বেগম লোকজন নিয়ে মা-মেয়ে দুজনের চুল ধরে টেনেহেঁচড়ে বাড়ি নিয়ে যান৷ পরে বাড়িতে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে বর্বরোচিত অমানুষিক নির্যাতন চালানো হয়৷ এক পর্যায়ে তারা জ্ঞান হারিয়ে ফেললে এলাকার লোকজন পুলিশের সহযোগিতায় তাদেরকে নাঙ্গলকোট হাসপাতালে ভর্তি করেন৷ এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে৷
No comments yet