মুঘল সম্রাট শাহজাহানের ছোরা
মুঘল সম্রাট শাহজাহানের একটি ছোরা নিলামে উঠছে৷ আগামী ১০ এপ্রিল লন্ডনের বোনহ্যামস অকশন হাউসে ছোরাটির নিলাম হবে৷ বিরল কার\”কাজ করা সোনায় মোড়ানো ছোরাটির দাম ১০ লাখ পাউন্ড পর্যনত্ম উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ ঐতিহাসিক ঐ ছোরাটি বর্তমানে ধনাঢ্য ফরাসি বস্ত্র ব্যবসায়ী জ্যাক ডেসেনফ্যানসের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে৷ শাহজাহান ১৭ শতকে মুঘল সাম্রাজ্যের অধিপতি হিসেবে সিংহাসনে আসীন হওয়ার পর থেকেই ছোরাটি তার সংগ্রহে ছিল৷ তিনি ১৬২৮ থেকে ১৬৫৮ সাল পর্যনত্ম মুঘল সম্রাট ছিলেন এবং তার পত্নী মমতাজ মহলের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ তাজমহল নির্মাণ করে ইতিহাসে অমর হয়ে আছেন৷ বোনহ্যামস অকশন হাউস জানায়, ছোরাটির পেছনে শাহজাহানের বংশ পরিচয়, জন্ম তারিখ ও জন্মস্থান এবং মুঘল সাম্রাজ্যের বীরত্ব ও সৌকর্যের প্রতীক খচিত আছে৷
আনত্মর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কটিশ ইতিহাসবিদ উইলিয়াম ডালরিমপল ছোরাটি সম্বন্ধে এ বছরের শুর\”তে লিখেছিলেন, এ ছোরাটি দেখলে শাহজাহানের র\”চি এবং ব্যক্তিত্ব সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়৷ ছোরাটি বিরল রত্নখচিত মুঘল সাম্রাজ্যের সোনালি সময়ে নিপুণ কার\”কাজ করা শিল্পসামগ্রীর প্রতি শাহজাহানের গভীর অনুরাগেরই পরিচয় বহন করছে৷ রয়টার্স অবলম্বনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কথা জানায়৷
No comments yet