সমান ভাগের নিজস্ব স্টাইল!

স্থাবর-অস্থাবর সব সম্পত্তির সমান ভাগ দাবি করে স্ত্রী গিয়েছেন আদালতে৷ আদালত রায় দিয়েছে স্ত্রীকে সব সম্পত্তির সমান ভাগ দিতে হবে৷ স্বামী তাই আদালতের রায় কার্যকর করেছেন নিজস্ব স্টাইলে ঃ মূল্যবান সরঞ্জামগুলো কেটে কেটে সমান দুই ভাগ করে! ফলে সেসব জিনিস ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে৷ এই কাণ্ড করেছেন সার্বিয়ার ব্রাঙ্কো জিভকভ নামের (৭৬) এক গৃহস্থ৷ সাবেক স্ত্রী ভুকাদুনকার সাথে ৪৫ বছরের বিবাহিত জীবনে যত সম্পদ অর্জন করেছিলেন ‘আদালতের নির্দেশ’ মেনে তার সমান ভাগ দিতে গিয়ে তিনি তার মূল্যবান কৃষি যন্ত্রপাতিগুলোকে কেটে কেটে সমান দুইভাগ করেছেন! এসব জিনিস কাটতে তিনি কিনেছেন গ্রিন্ডার মেশিন৷ বীজ বপন, ফসল কাটাসহ চাষাবাদের সব যন্ত্রপাতি তিনি এভাবে কেটেছেন৷ স্থানীয় একটি পত্রিকার সাথে সাৰাত্‍কারে তিনি বলেছেন ‘আমি বুঝতে পারছি না আমার গরম্নগুলোকে কিভাবে সমানভাবে কাটব!’ ভুকাদুনকা গরম্নর মাথার দিকের অর্ধেক নাকি লেজের দিকের অর্ধেক চায় তা পত্রিকার মাধ্যমে তিনি জানতে চান৷ -রয়টার্স

No comments yet

উত্তর রেখে যান

You must be logged in to post a comment.