টেস্ট খেলো দীর্ঘজীবী হও

যুক্তরাজ্যের একদল গবেষকের দাবি টেস্ট ক্রিকেটে যারা নেতৃত্ব দিয়ে ভাল পারফমেন্স করছেন তারা বেশিদিন বেঁচে থাকছেন৷ ১৮৭৬ থেকে ১৯৬৩ সাল পর্যনত্ম যুক্তরাজ্য হয়ে টেস্ট ম্যাচ খেলে যাওয়া ৪১৮ জন ক্রিকেটারের ওপর গবেষণা চালিয়ে তারা এ তথ্য দেন৷ গবেষণা সম্পর্কিত একটি প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে ব্রিটিশ জার্নাল স্পোর্শ মেডিসিনে৷ গবেষণায় বলা হয়, যারা বেশি বেশি টেস্ট ম্যাচ খেলেন তাদের গড় আয়ু ৭৯.৩ বছর৷ যারা পরিমাণে কম টেস্ট ম্যাচ খেলেন তাদের ৭৫৷ আর প্রফেশনাল খেলোয়াড়দের ক্ষেত্রে এ হার ৭৬.৬ বছর৷ তবে প্রফেশনাল খেলোয়াড়দের গড় আয়ু ৭১.৫ বছর৷

No comments yet

উত্তর রেখে যান

You must be logged in to post a comment.