চলবে গাড়ি চিনিতে

মিষ্টিজাতীয় খাবারে আমরা যে চিনি ব্যবহার করি এখন সে চিনি দিয়েই চলবে গাড়ি৷ আর তাতে খরচও পড়বে তুলনামূলকভাবে কম৷ গুরুত্বপূর্ণ ‘হাইড্রোজেন অর্থনীতি’র তিনটি বাধা পেরনোর সহজ সমাধান সূত্রই ওই বিকল্প ও সসত্মা জ্বালানির হদিস দিয়েছে বলে দাবি করলেন ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা৷ এবার তারা জানিয়েছেন, জ্বালানি হিসেবে ডিজেল, পেট্রোল আর গ্যাসের পাশাপাশি চিনিতে গাড়ি চালানোর কথা৷ বিকল্প জ্বালানির সন্ধানে ব্যসত্ম বিজ্ঞানীরা এরইমধ্যে গাছের শর্করাকে হাইড্রোজেনে পরিণত করার উপায় বের করে ফেলেছেন৷ গাড়ি চলবে তাতেই৷

No comments yet

উত্তর রেখে যান

You must be logged in to post a comment.