বাংলা বর্ষপঞ্জি নিয়ে কিছু কথা
বাংলা সন ১৪০২ থেকে বাংলাদেশ সরকার প্রবর্তিত যে বাংলা বর্ষপঞ্জি বাংলাদেশে প্রচলিত আছে তা মুহম্মদ তকীয়ূল্লাহ্ সংস্কৃত নতুন নিয়মের ‘শহীদুল্লাহ বর্ষপঞ্জি’৷ এই বর্ষপঞ্জির গণনানুসারে বৈশাখ থেকে ভাদ্র প্রতিমাস ৩১ দিন এবং আশ্বিন থেকে চৈত্র প্রতিমাস ৩০ দিন৷ অধিবর্ষে (৩৬৬ দিন বছর গণনায়) ফাল্গুন মাস ৩১ দিন৷ যে বাংলা সনকে ৪ দিয়ে ভাগ করলে ২ অবশিষ্ট থাকে সেই বাংলা সন অধিবর্ষ বা লিপ ইয়ার হিসেবে গণ্য হয়৷ উল্লেখ্য, বাংলাদেশে প্রচলিত বাংলা বর্ষপঞ্জি অনুসারে বাংলা তারিখের প্রতিষঙ্গী সমসাময়িক খ্রিস্টীয় সনের তারিখ প্রতি বছর একই থাকে৷ ইংরেজি তারিখের সঙ্গে বাংলা তারিখ সমন্বিত৷ ১ বৈশাখের প্রতিষঙ্গী খ্রিস্টাব্দের তারিখ ১৪ এপ্রিল; ১ জ্যৈষ্ঠ = ১৫ মে, ১ আষাঢ় = ১৫ জুন, ১ শ্রাবণ = ১৬ জুলাই; ১ ভাদ্র = ১৬ আগস্ট, ১ আশ্বিন = ১৬ সেপ্টেম্বর, ১ কার্তিক = ১৬ অক্টোবর, ১ অগ্রহায়ণ = ১৫ নভেম্বর, ১ পৌষ = ১৫ ডিসেম্বর, ১ মাঘ = ১৪ জানুয়ারি, ১ ফাল্গুন = ১৩ ফেব্রুয়ারি, ১ চৈত্র = ১৫ মার্চ৷ অন্যদিকে পশ্চিম বঙ্গে প্রকাশিত বাংলা সনের তারিখ খ্রিস্টীয় সনের তারিখের সঙ্গে সমন্বিত নয়৷ সুতরাং বাংলা নববর্ষে কেবল বাংলা সনের বর্ষপঞ্জি ছাপা হলে পশ্চিম বঙ্গের বাংলা তারিখের সঙ্গে বিভ্রান-ি ঘটতে পারে৷ সেজন্য বাংলা সনের বর্ষপঞ্জিতে প্রতিষঙ্গী খ্রিস্টাব্দের তারিখ সনি্নবেশিত হওয়া অত্যাবশ্যকীয়৷
অতএব, যেসব প্রতিষ্ঠান নববর্ষে বর্ষপঞ্জি প্রকাশ করবে, তাদের কাছে একক বাংলা বর্ষপঞ্জি প্রকাশের বদলে বঙ্গাব্দ-খ্রিস্টাব্দ সমন্বিত বর্ষপঞ্জি প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি৷ দৈনিক পত্রিকায় বঙ্গাব্দ-খ্রিস্টাব্দ সমন্বিত বর্ষপঞ্জি প্রকাশিত হলে প্রবাসী বাঙালিদের পক্ষে ইন্টারনেটে বাংলা তারিখ সম্বন্ধে অবহিত হতে ও বাংলা নববর্ষ, রবীন্দ্র জয়ন-ী, নজরুল জয়ন-ী ইত্যাদি জাতীয় দিবসগুলো উদযাপনের সুবিধা হবে৷ বাংলা বর্ষপঞ্জি সম্পর্কে সম্যক ধারণা দিতে সংবাদ সংস্থা ও মিডিয়ার ভূমিকা হবে গুরুত্বপূর্ণ৷ এ বিষয়ে কতর্ৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি৷
আ.জা.ম. তকীয়ূল্লাহ
ভাষা সৈনিক, জীবন সদস্য, বাংলা একাডেমী
আপনার এই ব্লগে বর্ণিত বাংলা তারিখের নিয়ম অনুযায়ী ইংরেজী থেকে বাংলা কিংবা বাংলা থেকে ইংরেজী তারিখে রূপান্তরের জন্যে, অথবা যেকোন ওয়েব সাইটে আজকের বাংলা তারিখটি দেখানোর জন্যে নিচের লিঙ্কটি ভিজিট করতে পারেনঃ
http://www.pallab.com/services/bangladateconverter.aspx