অস্ট্রেলিয়ায় ১২ বছরের কিশোরী পেল লিঙ্গ পরিবর্তনের অনুমোদন
অষ্ট্রেলিয়ায় লিঙ্গ পরিবর্তনের প্রথম ধাপের কাজ শুরম্ন করার অনুমতি পেলো ১২ বছরের এক কিশোরী৷ কিশোরীর গভীর আগ্রহকে গুরম্নত্ব দিয়ে বিচারক এ অনুমতি প্রদান করেছেন৷ দ্য সানডে হেরাল্ড সান পত্রিকার খবরে বলা হয়েছে, লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া শুরম্নর জন্য কিশোরীর মা পারিবারিক আদালতে অনুমতি চায়৷ বিচারক অনুমতি দেয়ার পর কিশোরীটি তার রজঃপ্রক্রিয়া বন্ধ রাখার জন্য হরমোন চিকিত্সা শুরম্ন করে৷ বিচারক বলেন, সবকিছু বিবেচনা করে বালিকাটির যে পরিমাণ আগ্রহ দেখা গেছে তার প্রেৰিতে চিকিত্সা শুরম্ন করার অনুমতি দেয়া হয়েছে৷ অথচ ডিসেম্বরে শুনানিকালে আদালতে বলা হয়, কিশোরীটি চার বছর বয়স থেকে নিজেকে ছেলে ভেবে এসেছে৷ ফলে অনেক বিশেষজ্ঞ ডাক্তার এবং মনোচিকিত্সক তাকে লিঙ্গ পরিবর্তনের সুপারিশ করেছে৷ তবে মেয়েটির বাবা লিঙ্গ পরিবর্তনের বিরোধী৷ এদিকে কিশোরীটি যদি লিঙ্গ পরিবর্তন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে যেতে চায় তবে তাকে পুনরায় আদালত থেকে অনুমতি নিতে হবে৷ আদালত বলেছে, মেয়েটি এখন ছেলের নামে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে৷
No comments yet