রাণী ভিক্টোরিয়ার প্রেম প্রধানমন্ত্রী থেকে গৃহভৃত্য: বাদ যায়নি কেউ
সে একটা যুগ বটে৷ সে আমলে টেবিলের পায়া দেখা গেলেও মনে করা হত ভারি অশোভন ব্যাপার! প্রেম-যৌনতা নিয়ে গোড়ামির সেই যুগটা চিহ্নিত ছিল যার নামে, স্বয়ং তার জীবনালেখ্যটি কিন্তু ছিল যুগটা চিহ্নিত ছিল একেবারে বেপরোয়া ধরনের৷
প্রধানমন্ত্রী থেকে ভৃত্য, কার প্রেমে পড়েননি তিনি! এমনকি ভারতীয় ভৃত্য আব্দুল করিম পর্যনত্ম৷ ভিক্টোরিয়াকে নিয়ে তৈরি নতুন এই ছবিতে আব্দুল করিমের গল্প বিশদভাবেই দেখানো হয়েছে৷ এক অর্থে দেখলে ভিক্টোরিয়া অবশ্য ভিক্টোরিয়া যুগললৰণের বাইরে নন৷ আট মাস বয়সে বাবাকে হারিয়েছিলেন ৷ বড় হন মায়ের তীৰ্ন নজরদারিতে৷ ভিক্টোরিয়া অবদমন এর শুরম্ন তখন থেকেই৷ ১৮ বছর বয়সে কাকার মৃতু্য যখন আকস্মিকভাবে তাকে রাণীর আসনে বসিয়ে দিল, ভিক্টোরিয়ার প্রথম কাজ হল মাকে নির্বাসনে পাঠানো৷ আর এই সময় থেকেই শুরম্ন হল তার একের পর এক দূরনত্ম প্রেম৷
প্রথম পাত্র, প্রধানমন্ত্রী লর্ড মেলবোর্ন৷ দিব্যি দুষ্টুমিষ্টি সম্পর্ক৷ তবে ইতিহাসবিদরা বলেন, তাকে বিয়ে করার কথা কখনোই ভাবেননি ভিক্টোরিয়া ৷ বিয়ে যাকে করলেন, মাত্র চারদিন প্রেম করে হাবুডুবু খেয়েই করলেন তিনি৷ আত্মীয় প্রিন্স অ্যালবার্ট৷ চলিস্নশ পার হয়েছে কি হননি, মারা গেলেন অ্যালবার্ট৷ ভিক্টোরিয়া দীর্ঘ শোকে মুহ্যমান৷ ঠিক এই সময় তার জীবনে এলেন অ্যালবার্টের ভৃত্য জন ব্রাউন৷ স্বভাবে অ্যালবার্টের সম্পূর্ণ বিপরীত৷ তবু তার মধ্যে যেন অ্যালবার্টের ছায়া দেখতে পেলেন ভিক্টোরিয়া৷ ব্রাউনের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়েছিল৷
ব্রাউনের সঙ্গে সম্পর্ক চলতে চলতে আরও দুটি সম্পর্কে জড়িয়েছিলেন রাণী৷ একজন তত্কালীন প্রধানমন্ত্রী ডিজরেলি৷ অন্যজন ভারতীয় ভৃত্য আব্দুল করিম৷ করিম যখন রাণীর দরবারে পা রাখলেন, রাণীর বয়স তখন ৬৮৷ দরবার সম্পর্কের বেড়া টপকে গিয়ে ভিক্টোরিয়া তার কাছে হিন্দুস্থানীয় শেখা শুরম্ন করলেন৷ হুকুম দিলেনঃ তরম্নণ করিমকে তার অন্য সভাসদ ও উপদেষ্টার সমান মর্যাদা দিতে হবে৷ শেষ পর্যনত্ম ভিক্টোরিয়ার মন জুড়ে ছিলেন সম্ভাত সেই প্রিন্স অ্যালবার্ট আর তার প্রতিভূ জন ব্রাউন৷ ভিক্টোরিয়াই বলে গিয়েছিলেন, মৃতু্যর পর তাকে যেন পরানো হয় বিয়ের পোশাকটি৷ আর সঙ্গে দেয়া হয় জন ব্রাউনের একটি ছবি আর বাঁধিয়ে রাখা প্রয়াত অ্যালবার্টের হাতের ছাপ৷
কলকাতার আনন্দবাজার পত্রিকায় এই খবরে বলা হয় আরও একটা জিনিস থেকে গিয়েছিল৷ ভিক্টোরিয়ার আঙুলে ব্রাউনের মায়ের বিয়ের আংটি৷ সেটা অনেক পরে আবিষ্কৃত হয়৷ তবে কি ভারতের মামলুক সুলতানী যুগের সুলতানা রাজিয়ার মতো গোপনে ব্রাউনকে বিয়েও করেছিলেন ভিক্টোরিয়া?
No comments yet