ইতিহাস : হিটলার ছিলেন মানসিক রোগগ্রসত্ম
নাজি নেতা এডল্ফ হিটলার নানা কারণে কুখ্যাতির শীর্ষ চূড়ায় আসীন৷ যতটা না সমরনীতির কারণে তার চেয়ে অধিক সমালোচিত হটকারি নানা সিদ্ধানত্মের কারণে৷ মনোবৈকল্য- তথা মানসিক অসুস্থতা এ জন্য দায়ী বলে মনে করেন অধিকাংশ ঐতিহাসিক৷ একজন মার্কিন ইতিহাসবিদ সম্প্রতি জানিয়েছেন নতুন তথ্য৷ তার মতে, হিটলার সিফিলিস বা মারাত্মক যৌনব্যাধিতে আক্রানত্ম ছিলেন৷ যার প্রভাব পড়ে তার জীবনের শেষ দিকের আচার-আচরণে৷
ইতিহাসবিদ ডেবোরাহ হেইডেন তার সর্বশেষ লেখা ‘পক্স: জিনিয়াস, ম্যাডনেস এন্ড দ্য মিস্টিরিজ অব সিফিলিস’ নামক গ্রন্থে উলেস্নখ করেছেন, হিটলারের দেহে যৌনিব্যাধি সিফিলিসের বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছিল৷ যেমন- মসত্মিষ্ক প্রদাহ, মাথা ঘোরা, ঘাড় এবং বুকে ব্যথা অনুভব ছাড়াও প্রচণ্ড হার্টবিটের প্রবণতা ছিল হিটলারের৷ মানসিক অসুস্থতা এবং বাতিকগ্রসত্মতা সিফিলিস রোগের অন্যতম উপসর্গ৷ আর এর প্রতিটি উপসর্গ মিলে যায় হিটলারের বেলায়৷ হিটলার তার জীবদ্দশায় শেষ দিকে শারীরিক এসব অসুস্থতা দূরীকরণে ব্যবহার করতে আয়োডিন সমৃদ্ধ লবণ৷ যা সিফিলিসের সর্বশেষ পর্যায়ের চিকিত্সায় ব্যবহৃত হয়ে থাকে৷ অবশ্য শারীরিক অন্যান্য জটিলতা যেমন অ্যানজাইনা বা বুকে তীব্র ব্যথায় লবণ ব্যবহার করার পরামর্শ দেন চিকিত্সকরা৷ বেশ কিছু ইতিহাসবিদের ভাষায়, হিটলারের স্বাস্থ্য সমস্যার সঙ্গে তার ব্যক্তিগত চিকিত্সক থিওডর মোরেলের রহস্যজনক ভূমিকাও বিশেষ করে উলেস্নখযোগ্য৷ কারণ ধারণা করা হয়- ড. মোরেল তার রোগীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ো পয়জনিং করেছেন৷ ড. হেইডেন অবশ্য দ্য টাইমসকে জানান, ড. মোরেল কর্তৃক বিষ প্রয়োগের কোন নির্দিষ্ট তথ্যপ্রমাণ হাতে নেই৷ তবে আমার ধারণা শেষ দিকের আচার-আচরণে এটাই প্রমাণ করে যে হিটলার যে কারো দ্বারা ো পয়জনিংয়ের শিকার হয়ে থাকতে পারেন৷
ইয়ালে বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট ও মনোবিজ্ঞানী ড. ফ্রিজ রেডলিকের ভাষায়, হিটলারের দেহে সিফিলিসের আদৌ কোন উপসর্গের প্রমাণ মেডিক্যাল রেকর্ডপত্রে পাওয়া যায়নি৷ হিটলারের স্বাস্থ্য সমস্যা তথা মাথা ও বুক ব্যথা, দৃষ্টিশক্তির ৰীণতা এবং মতিভ্রম সিফিলিসজনিত নয় এটি ছিল- আর্টারিজ বা ধমনী কোষে প্রদাহজনিত সমস্যার বহিঃপ্রকাশ৷ এদিকে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ গবেষক ড. টম হাটন ১৯৯৯ সালে এক কনফারেন্সে বলেন, হিটলারের যে সব স্বাস্থ্য সমস্যার কথা জানা যায়, তার সঙ্গে পারকিনসন্স রোগের উপসর্গেরও মিল রয়েছে৷ তার ধারণা, হিটলার সিফিলিস নয় হয়তো পারকিনসন্স রোগে আক্রানত্ম ছিলেন৷
No comments yet