পৃথিবীর প্রথম বিমান ছিনতাই

বিমান আবিষ্কারের প্রায় ৪৫ বছর পর প্রথম বিমান ছিনতাইয়ের ঘটনাটি ঘটে৷ ম্যাকাও থেকে হংকং যাবার পথে মিস ম্যাকাও নামে ‘ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ-এর ‘ক্যাটেসিনা বিমান’ ছিনতাই করে ওয়ং উ ম্যানের নেতৃত্বে একদল চীনা দসু্য৷ ঘটনাটি ঘটে ১৯৪৮ সালের ১৯ জুন৷ ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল যাত্রীদের আটক রেখে মুক্তিপণ আদায় করা৷ কিন্তু বিমানচালক দসু্যদের কথা না শুনে তাদের বাধা দিলে দসু্যরা গুলী চালায়, এর ফলে পুরো বিমানটি ধ্বংস হয়ে যায়৷ এতে দসু্য নেতা ওয়ং উ ম্যান ছাড়া বিমানের আর সবাই মারা যায়৷

প্রথমে কর্তৃপৰ এটাকে নিছকই দুর্ঘটনা মনে করেছিল৷ কিন্তু বিমানের ধ্বংসসত্মূপ থেকে গুলীবিদ্ধ একটি অংশ খুঁজে পেয়ে তাদের সন্দেহ হয় এবং হংকং হাসপাতালে চিকিত্‍সাধীন ওয়ং-য়ের পাশের শয্যায় পুলিশ নিজেদের একজনকে রোগী সাজিয়ে শুইয়ে রাখে৷ ওয়ং-য়ের সেই সহ-রোগী কথার ফাঁকে-ফাঁকে পৃথিবীর প্রথম বিমান ছিনতাইয়ের পুরো ঘটনাটি টেপ করে নেন৷ ফলে মানুষেও জেনে যায় প্রথম বিমান ছিনতাইয়ের ঘটনাটি৷

প্রথম ব্রিটিশ বিমানটি ছিনতাই হয় ১৯৭০ সালের ৯ সেপ্টেম্বর, লেবাননের রাজধানী বৈরম্নতের কাছে৷ প্যালেস্টাইন মুক্তির জন্য গঠিত পপুলার ফ্রন্টের গেরিলারা বিওএসি-র ঐ ‘সুপার ডিসি-১০’ বিমানটি ১১৪ জন যাত্রীসহ ছিনতাই করে বিমানচালককে জর্ডানের আম্মানের উত্তর-পশ্চিমে এক বিমান ৰেত্রে নামতে বাধ্য করে৷ এর আগে তারা ওখানেই সুইস বিমান ডিসি-৮ এবং টি ডবলিউ বোয়িং-৭০৭ বিমান ১৮৪ জন যাত্রীসহ ছিনতাই করে৷ লন্ডনে আটক গেরিলা নেত্রী লায়লা খালেদ এবং সুইজারল্যান্ড ও জার্মানিতে আটক অন্যান্য আরব বন্দিদের মুক্তির দাবিতে তারা ঐ বিমান ছিনতাই করে৷ শেষ পর্যনত্ম তিনটি বিমানই তারা উড়িয়ে দেয় তবে লায়লা খালেদ এবং অন্যদের বিনিময়ে তারা সব যাত্রীদের ছেড়ে দেয়৷

No comments yet

উত্তর রেখে যান

You must be logged in to post a comment.