পৃথিবীতে প্রথম ক্যামেরা
ক্যামেরা বিজ্ঞান-জগতের এক বিস্ময়কর আবিষ্কার৷ মানুষ, জীবজন্তু বা প্রাকৃতিক দৃশ্যাবলী হুবহু ধরে রাখতে ক্যামেরাই একমাত্র অবলম্বন৷ আলোকচিত্র গ্রহণে সৰম এ যন্ত্রটি আরও বহুৰেত্রে অপরিহার্য বলে গণ্য হচ্ছে৷ যুদ্ধৰেত্র থেকে শুরম্ন করে খেলার মাঠ পর্যনত্ম সব জায়গাতেই এর ব্যবহার পরিলৰিত হয়৷ তাছাড়া ব্যক্তিগত ছবি তোলার ব্যাপারেও এর ব্যবহার কম নয়৷ আর এর ওপর নির্ভর করেই পৃথিবী জুড়ে সিনেমা শিল্প বিশাল অর্থ ব্যয় করে যাচ্ছে৷
বিজ্ঞানী নিপসে ১৮২৭ সালে ফটোগ্রাফি বা ফটো তোলার ক্যামেরা আবিষ্কার করেন৷ তিনি ছিলেন একজন ফরাসি বিজ্ঞানী৷ উলেস্নখ্য, বিক্রির জন্য ফটো তোলার ক্যামেরা প্রথম বাজারজাত করা হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৮৩৯ সালের সেপ্টেম্বর মাসে৷ ক্যামেরার দাম ছিল ৪০০ ফ্রাঁ৷
প্যারিসের অ্যালফনস গিরাক্স এটি বাজারে ছাড়েন৷ এই ক্যামেরা তৈরির জন্য ঐ বছর ২২ জুন গিরাক্স এবং লুই দাগুইয়ের মধ্যে একটি চুক্তি হয়৷
‘গিরাক্স এট-সি’সংস্থা-ই প্রথম ফটোগ্রাফির সাজসরঞ্জামের ডিলার৷ গিরাক্সের এই ক্যামেরা ইংল্যান্ডে বিক্রির জন্য ‘আর্ট ইউনিয়ন’ -এ বিজ্ঞাপন দেন ব্রিটেনের প্রথম ফটোগ্রাফির সরঞ্জামের ডিলার ক্লডেট অ্যান্ড হাওটন৷ বিজ্ঞাপন প্রকাশিত হয় ১৮৪১ সালের এপ্রিল মাসে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ইস্টম্যান ফটোগ্রাফির জগতে রীতিমতো আলোড়ন তুলেছিলেন৷ ১৮৮৮ সালে তিনি যুগানত্মকারী ফটোগ্রাফি নিমর্াণ কৌশলটি আবিষ্কার করেছিলেন৷ পরবতর্ীতে দীর্ঘ গবেষণার সুফল হিসেবে মুভি ক্যামেরার উদ্ভব সম্ভব হয়েছিল৷
ক্যামেরা যন্ত্রটি দেখতে ছোট৷ কিন্তু এর কাজের পরিধি বহুদূর বিসত্মৃত৷ সভা-সমিতির দৃশ্য, দুষ্কৃতকারীদের হাত-পায়ের ছাপ তুলে তদনত্ম কাজের সুযোগ করে দেয়া, আত্মজনের ছবি তুলে তাকে স্মরণীয় করে তোলা, কোন রাজনৈতিক পরিস্থিতির বিশেষ মুহূর্তকে ধরে রাখা, মনোজ্ঞ কোন প্রাকৃতিক দৃশ্যকে ধরে রাখা, চিত্তাকর্ষক কোন দৃশ্যকে স্থায়ীভাবে এঁকে রাখা, মিছিল প্রভৃতি দৃশ্যকে ধরে বহুরকম কাজ সম্পন্ন করছে৷ আর ক্যামেরা না থাকলে টিভি বা সিনেমার কথা তো আমরা কল্পনাই করতে পারি না৷ -সিলভিয়া গোমেজ
No comments yet