বাহাদুর স্বামী
স্বামীর সঙ্গে যেতে রাজি না হওয়ায় গৃহবধূ নিশু বেগমকে (২৩) হত্যার চেষ্টা করেছে স্বামী মোঃ রিপন৷ প্রথমে বেস্নড ও পরে বটি দিয়ে সে স্ত্রীর গলায় আঘাত করে৷ ফলে নিশুর গলার বেশ কিছুটা কেটে যায়৷ পুরনো ঢাকার নাজিরাবাজার এলাকায় এই ঘটনা ঘটে৷ আহত গৃহবধূকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে৷ নিশুর স্বামী রিপন কেরানীগঞ্জের একটি আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করে৷ ৫ বছর আগে তাদের বিয়ে হয়৷ মাদকাসক্ত হওয়ায় গত ১ বছর যাবত্ নিশু কেরানীগঞ্জের স্বামীর বাড়ি ছেড়ে নাজিরাবাজারস্থ বাবার বাড়িতে থাকছে৷ গতকাল রিপন নিশুকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ এতে রাজি না হওয়ায় সে নিশুর ওপর চড়াও হয়৷
No comments yet