পৃথিবীর প্রথম লিফট
পৃথিবীর প্রথম এলিভেটর বা লিফট-এর যাত্রী হলেন রাজা পঞ্চদশ লুই৷ ১৭৪৩ সালে তার ভার্সাই প্রাসাদে এই লিফট বা ‘উড় ুক্কু চেয়ার’ বসানো হয়৷ একতলা থেকে রাজাকে তার মিসট্রেস মাদাম দ্য সাঁতোরক্স-এর কাছে পৌঁছে দেবার জন্য এই লিফট বসানো হয়৷ খুব অল্প পরিশ্রমে যাতে চেয়ারটিকে ওপরে তোলা যায় তার জন্য চেয়ারের সঙ্গে দড়ি বেঁধে দড়ির অন্য প্রানত্মে সমতাযুক্ত ওজন দিয়ে সেটি একটি চিমনির মধ্যে দিয়ে ঝুলিয়ে দেয়া হতো৷ এরপর অনায়াসেই দড়ির প্রানত্ম টেনে বা ছেড়ে দিয়ে চেয়ারটি ওঠানো নামানো করা হতো৷
সাধারণের জন্য লিফট বসে লন্ডনের রিজেন্ট পার্কে ১৮২৯ সালে৷ এই লিফট বসান উইলিয়াম জর্জ হার্নার৷ ১৮৫৭ সালের ২৩ মার্চ নিউইয়র্কের একটি ছয়তলা বাড়িতে লিফট বসায় এলিসা গ্রেভস ওটিস৷ ওটিসের তৈরি এই লিফটের দাম ছিল প্রায় ৩০০ ডলার৷ ১৮৫৯ সালের ২৩ আগস্ট নিউইয়র্কের ৭ তলা বিশিষ্ট ফিফথ এভিনিউ হোটেলে বোস্টমের ওটাফ লিফট বসানো হয়৷ ১৮৬৮ সালে নিউইয়র্কের ইকুইন্টেবল লাইফ অ্যাসুরেন্স সোসাইটি বিল্ডিং-এ লিফট বসানো হয়৷
বেশি গতিসম্পন্ন সাধারণের জন্য লিফট প্রথম বসানো হয় নিউইয়র্কেই৷ ওটিস এলিভেন্টর কোম্পানি ১৮৭৯ সালের সেপ্টেম্বর মাসে বরিল বিল্ডিং-এ ওই লিফট বসায়৷ এই লিফট-এর ছিল চারটি ইউনিট এবং একইসঙ্গে এগুলো ওঠা-নামা করতে পারতো৷ সাধারণের জন্য বেশি গতিসম্পন্ন লিফট প্রবর্তনের ফলে শহরের আবাসনের ৰেত্রে একটি বিরাট পরিবর্তন এলো৷ এর আগে নগর স্থপতিরা বাড়ির জন্য শুধু জমি খুঁজতেন৷ কিন্তু এই লিফট প্রবর্তনের পর শুধু মাটি না খুঁজে তারা এবার তলার পর তলা উঁচু করে বাড়ি তৈরির দিকে নজর দিলেন৷ প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র পরে প্রায় প্রতিটি শিল্পোন্নত দেশেই এখন উঁচু বাড়ি তৈরি হচ্ছে এই লিফটের সুযোগ নিয়ে৷ এর আগে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হতো বলেই স্থপতিরা উঁচু বাড়ি তৈরির কথা ভাবতে পারেননি৷
বিদু্যত্চালিত যাত্রী লিফট প্রথম চালু করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহেইম ইন্ডাস্ট্রিয়াল একসম্পজিসনের ৬৬ ফুট উঁচু পর্যবেৰণ বুরম্নজে৷ সিমেন্স এন্ড হাসকে এই লিফট বসায়৷ এর গতিবেগ ছিল সেকেন্ডে আধ মিটার৷
No comments yet