শরীরে রোদ লাগালে আয়ু বাড়ে

বেশিদিন বাঁচতে চান? রোজ নিয়ম করে কিছুৰণ হালকা রোদে হাঁটা-চলা করম্নন৷ তাহলেই বেড়ে যাবে জীবনীশক্তি৷ সাম্প্রতিক একটি সমীৰায় এ দাবি করা হয়েছে৷ বলা হয়েছে, হালকা রোদ গায়ে লাগলে শরীরে ভিটামিন ডি’র কার্যকারিতা বেড়ে যায়৷ ফলে বেড়ে যায় আয়ু৷

অস্ট্রিয়ার গ্রাজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানতে পেরেছেন, গায়ে রোদ লাগালে দেহে ভিটামিন ডি’র চাহিদা মেটে৷ দেহে ক্যালসিয়ামের যোগান বেড়ে যায়৷ ফলে হাড়ের গঠন মজবুত হয়৷ দেহের বিভিন্ন যন্ত্রাংশের কার্যৰমতা বাড়ে৷ ফলে বেড়ে যায় জীবনীশক্তিও৷ গবেষকদের অন্যতম হেরাল্ড ডবনিগ বলেন, এই প্রথম কোনও গবেষণায় দেখা গেল যে, রোদের মাধ্যমে পাওয়া ভিটামিন ডি’র মাধ্যমে জীবনীশক্তি বাড়ানো সম্ভব৷

রোদ গায়ে লাগানো ছাড়াও দুধ কিংবা রম্নই মাছের মতো অতিরিক্ত চর্বিযুক্ত মাছ খেলেও ভিটামিন ডি পাওয়া যেতে পারে৷ তবে অনেকেরই খাবার তালিকায় ভিটামিন ডি’র ঘাটতি থেকে যায়৷ ফলে প্রাপ্তবয়স্কদের অস্টিওপোরোসিস এবং শিশুদের দেহে রিকেট হতে পারে৷ অস্ট্রিয়ার গবেষকরা ১৯৯৭ থেকে ২০০০ সালের মধ্যে ৩ হাজার ২০০ জন গড়ে ৬২ বছর বয়সী মানুষের ওপর গবেষণা চালান৷ তারপর পরবতর্ী আট বছরেও ফের গবেষণা চালানো হয়৷ ক্রমান্বয়ে প্রত্যেকের হৃত্‍পিন্ডের পরিস্থিতির রিপোর্ট নেয়া হয়৷ দেখা গেছে যাদের পরীৰা করা হয়েছে তাদের এক-চতুর্থাংশের দেহেই ভিটামিন ডি-এর অভাব রয়েছে, যা তাদের মৃতু্যর দিকে ঠেলে দিতে পারে৷

No comments yet

উত্তর রেখে যান

You must be logged in to post a comment.