জীবনটাই নিলামে
নিলামে সাধারণত ব্যবহৃত বাড়ি, গাড়ি, পরিধেয় সামগ্রী বা অন্য যে কোনো নামীদামি বস্তু তোলার কথা শুনে থাকলেও জীবনটাই নিলামে তোলার খবর সচরাচর শোনা যায় না৷ কিন্তু এমন ঘটনাই ঘটেছে অস্ট্রেলিয়ায়৷ সেখানে বসবাসরত এক ব্রিটিশ অভিবাসী তার বাড়ি, গাড়ি, সেলসম্যানের চাকরি, মোটরসাইকেল, জেট স্কাইসহ তার গোটা জীবনটাই অনলাইন নিলাম সাইট ‘ইবে’তে উঠিয়েছেন৷ কিন্তু দাম দেখে তিনি হতাশ হয়েছেন৷ তিনি যে দাম উঠবে বলে আশা করেছিলেন তার চেয়ে অনেকটাই কম উঠেছে৷ গোটা জীবনটার দাম এতো কম দেখে ইয়ান উশের নামের এই ব্যক্তি নতুন করে আবার জীবন শুরু করার চিন্তা-ভাবনা করছেন৷ তার স্ত্রীও তাকে এমনটাই পরামর্শ দিয়েছেন৷ ‘ইবে’র নিলামের তালিকায় তার সব সম্পত্তি দেওয়ার পর এগুলোর দাম ওঠে ৩ লাখ ৮৪ হাজার অস্ট্রেলীয় পাউন্ড৷ তিনি আশা করেছিলেন এগুলোর দাম উঠবে ৪ লাখ ৮০ হাজার পাউন্ড৷ এপি৷
No comments yet