৫০০ বছর বয়সী তেঁতুল গাছ

নাচোলের পলীতে রয়েছে প্রাচীন একটি তেঁতুল গাছ৷ স্থানীয়রা সঠিকভাবে এ গাছের বয়স বলতে না পারলেও তাদের মতে এ গাছের বয়স ৫০০ বছরের বেশি৷ উপজেলার ষোড়লা গ্রামে ৫০০ বছরের পুরনো এই তেঁতুল গাছের অবস্থান৷ উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিমি. দূরে নেজামপুর ইউনিয়নের ষোড়লা গ্রামে এ গ্রামের বৃক্ষপ্রেমিক শ্রী ষষ্ঠিচরণ প্রামাণিক (৫২) এর বাড়ির পাশের এ গাছটির বেড় ১৭.৫ মিটার৷ ওই গ্রামের কালিমন্দির ও গাছ সংরক্ষণ কমিটির সদস্য/সেবায়েত শ্রী কষ্টধর বর্মন (৫০), মো. মতিউর রহমান (৬৭) ও শ্রী ষষ্ঠিচরণ প্রামাণিকের মতে, এ গাছের বয়স ৫শ’ বছরের বেশি৷ ২০০৩ সালের জানুয়ারি মাসে তত্‍কালীন জেলা প্রশাসক নূরুল হক গাছের গোড়া পাকা করেন ও একটি গোল টিনশেড যাত্রী ছাউনি নির্মাণ করেন৷ গাছের পাশেই কালিমন্দির ও ঐতিহাসিক তেঁতুল গাছ রক্ষণাবেক্ষণ কমিটি করেন স্থানীয়দের নিয়ে৷ ইতিহাসের সাক্ষী ৫শ’ বছরের পুরানো এই তেঁতুল গাছ শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে অতিথি পাখিতে ছেয়ে যায়৷ শালিক, পানকৌড়ি ও সাদাবক পাখিতে পুরো তেঁতুল গাছ সাদা হয়ে যায়৷

No comments yet

উত্তর রেখে যান

You must be logged in to post a comment.