থ্রি-ডি চ্যাট রুম নিয়ে আসছে গুগল

আপনি কী নিজের ভার্চুয়াল ইমেজ তৈরি করতে চান? চান ভার্চুয়াল জগতে একান্ত ব্যক্তিগত একটি ঘর? মনের মত করে সাজিয়ে রাখা সে ঘরে বন্ধুদের নিয়ে জমজমাট আড্ডা দিতে? তবে সে স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এবার নিয়ে আসছে থ্রি ডি চ্যাট রুম। এর নাম দেয়া হয়েছে ÔলাইভলিÕ।

এত দিনের সব অনলাইন চ্যাট রুম ছিল টু ডি। এবারই প্রথম গুগল নিয়ে আসছে ভারচুয়াল রিয়েলিটি ওয়ার্ল্ড ÔলাইভলিÕ । যা আপনাকে দিবে অনেক বেশি আনন্দ, অনেক বেশি আন্তরিক পরিবেশ।

মঙ্গলবার গুগলের অফিসিয়াল ব্লগে এই খবরটি আসার পর থেকে ইন্টারনেট ইউজারদের মাঝে বেশ সাড়া পড়ে গেছে।

গুগল ইঞ্জিনিয়ার নিনিয়েন ওয়াং বলেছেন, আমরা জানি অনেক লোকজন অনলাইনে চ্যাট করার পিছনে প্রচুর সময় ব্যয় করছে, আমরা চাই তারা আরো বেশী সময়টা উপভোগ করুক।

অনেকেরই ধারনা এ ধরণের একটি সাইট জনপ্রিয় হওয়া সময়ের ব্যাপার মাত্র। আর ব্যবসা প্রতিষ্ঠানের কাছে এ ধরনের সাইট হতে পারে বিজ্ঞাপন দেবার জন্য পরম আরাধ্য এক সাইট।

এখন পর্যন্ত ১টি মন্তব্য

  1. monermanush on

    ar kobe hobe?


উত্তর রেখে যান

You must be logged in to post a comment.