অনলাইনে গর্ভপাত!

বিষয়টি একটু অস্বাভাবিক শোনালেও ঘটনাটি সত্য৷ ওয়েবসাইটের মাধ্যমে ওষুধ কিনে গর্ভপাত ঘটাচ্ছে মহিলারা৷ নর্থ আয়ারল্যান্ডসহ আরও ৭০টি দেশে যেখানে গর্ভপাত আইনত দণ্ডনীয় সেসব দেশে এর মাত্রা বেড়েছে৷
এক সমীক্ষায় দেখা গেছে, শতকরা ৮ জন মহিলা ওষুধ গ্রহণ করছে এবং শতকরা ১১ জন মহিলা সার্জারির শরণাপন্ন হন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে৷ সমীক্ষায় ২০০ জন মহিলার সাক্ষ্য নেয়া হয়৷ শতকরা ৫৮ জন মহিলা বলেছে তারা এভাবে গর্ভপাত করে সন্তুষ্ট৷
বেশিরভাগ মহিলাই ওমেন অন ওয়েব নামের ওয়েবসাইটের মাধ্যমে গর্ভপাত করান৷ এ প্রতিষ্ঠান থেকে আরও বলা হয়, তারা খুব ভালো ওষুধ এবং ডাক্তারের প্রেসক্রিপশনসহ গ্রাহকদের সেবা দিয়ে থাকেন৷
নর্দার্ন আয়ারল্যান্ডের সংস্থা ফ্যামিলি পানিং এসোসিয়েশন থেকে বলা হয়, ‘ওমেন অন ওয়েব’ সাইটটি বেশ সাহায্যকারী এবং নামকরা৷ কিন্তু তাই বলে আইনবিরোধী কাজ করবে না এফপিএ৷ অনলাইনের এ ব্যবহার আমাদের আর কি সুবিধা বা সমস্যা করবে তাই সবার দেখার বিষয়৷

No comments yet

উত্তর রেখে যান

You must be logged in to post a comment.