দরজা হারিয়েছে!
যুক্তরাষ্ট্রের মিনেসোটার ন্যাশনাল গার্ডের একটি চিনুক হেলিকপ্টারের ইমার্জেন্সি দরজা হারিয়ে গিয়েছে! তাও আবার হাওয়া থেকে! ন্যাশনাল গার্ড এই দরজা ফেরত চেয়ে একটি বিজ্ঞপ্তিও দিয়েছে৷ ঘটনা হল, মঙ্গলবার ওই চিনুক হেলিকপ্টারটি আকাশে উড়ার কিছুৰণ পর ইমার্জেন্সি দরজাটি যে কখন খসে পড়ে তা হেলিকপ্টারের কেউ টের পায়নি৷ পরে যখন টের পাওয়া গেল তখন কর্মকর্তারা তাজ্জব বনে যান৷ এই হেলিকপ্টারের দরজার উপর এবং নিচে লক থাকার পরও কিভাবে খসে পড়ল তা নিয়ে কর্তাদের মাথাব্যথা শুরম্ন হয়ে গেছে৷ দরজাটি মানুষ ও সম্পদের ৰতি করেছে কিনা সে সম্পর্কেও তারা নিশ্চিত হতে পারেননি৷
No comments yet