‘ইংলিশ ইজ ফান’-এর জন্য অধীর অপেক্ষা

পিন পতন নিস্তব্ধতা৷ ক্লাসরুমের মাঝে রাখা পাস্টিকের চেয়ারটির দিকে সবার নজর৷ ছাত্র-শিক্ষকের কারও চোখের পলক পড়ছে না৷ কান খাড়া৷ চেয়ারটির ওপর যে রেডিওটি আছে, তাতে একটু পরেই একটি অনুষ্ঠান শুরু হবে৷ সেটি শোনার জন্যই সবাই অপেক্ষা করছে_ দৃশ্যটি ভারতের বিহার রাজ্যের পাটনার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের৷ পাটনার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা এখন প্রতিদিন ক্লাস টাইমে প্রচারিত ‘ইংলিশ ইজ ফান’ নামের অনুষ্ঠান শোনে৷ সাক্ষী কুমারী নামের এক ছাত্রী জানালেন, রেডিওতে এই অনুষ্ঠানের মাধ্যমে খুব সহজেই ইংরেজি শেখা যায়৷ সবাই এই ক্ষণটির জন্য অপেক্ষা করে৷ শিক্ষক যদি ক্লাশে নাও থাকে, তাহলেও শিক্ষার্থীরা অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শোনে৷ গত বছর নভেম্বরে শুরু হওয়া প্রোগ্রাম ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে৷ সপ্তাহে চার দিন, আধঘণ্টা করে এই অনুষ্ঠান প্রচরিত হয়৷ প্রতিদিন লাখ লাখ প্রাইমারির ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানের ইংরেজি শিখছে৷

‘ইংলিশ ইজ ফান’ অনুষ্ঠানটির মাধ্যমে পশ্চাাতে পড়ে থাকা বিহারের চেহারাই পাল্টে গেছে৷ সম্প্রতি প্রাদেশিক সরকারের এক প্রতিবেদনে দেখা গেছে, ভারতের অন্যান্য প্রদেশের চেয়ে বিহার প্রদেশের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এখন ইংরেজি এবং গণিতে বেশি পারদর্শী৷ পুরো ভারতে শিক্ষিতের হার ৬৫ শতাংশ সেখানে শুধু বিহারে ৪৭ শতাংশ৷ বিহার এডুকেশন প্রজেক্ট এবং মার্কিন সংস্থা দ্য এডুকেশন ডেভেলপমেন্ট সেন্টার ও ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) যৌথ উদ্যোগে এই প্রকল্প চালু করে৷ বিহারের ৩৮টি জেলার ৬৫ হাজার প্রাইমারি স্কুলের ৭০ লাখ ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠান শোনে৷ ডিরেক্টর অব প্রোগ্রাম রাজেশ ভুশান জানালেন, তারা প্রথমে বুঝতে পারেনি অনুষ্ঠানটি এতটা জনপ্রিয়তা পাবে৷ ২৫ পর্ব হওয়ার পর তারা এটি বুঝতে পারেন৷ ইতোমধ্যেই প্রদেশটির সরকার প্রতিটি স্কুলকে রেডিও কেনার জন্য ১ হাজার রুপি করে দিয়েছে৷

গুড মর্নিং গান দিয়ে শুরু এবং গুড বাই গান দিয়ে শেষ হওয়া এই অনুষ্ঠানটিতে অক্ষর এবং শব্দ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়৷ সঙ্গে ট্রাফিক রুল, স্বাস্থ্য এবং পরিস্কার-পরিচ্ছন্নতারও টিপস থাকে৷ এ অনুষ্ঠানের ব্যাপক সাড়া পাওয়ার পর প্রাদেশিক সরকার কমিউনিটি রেডিও স্টেশন নির্মাণের সিদ্ধান্তনিয়েছে৷ তবে ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানটি সবসময় শুনতে চায়৷

No comments yet

উত্তর রেখে যান

You must be logged in to post a comment.