গ্রেপ্তার এড়াতে

গ্রেপ্তার এড়াতে পুলিশ অফিসারকে সেক্স ও ১০ হাজার ডলার ঘুষের প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের এক মহিলা৷ মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে সম্প্রতি এলিজাবেথ অ্যান কোমেস নামের এ মহিলাকে আটক করে পুলিশ৷ পুলিশ জানায়, সব্রিয়েটি (সংযম) পরীক্ষায় ফেল করায় কোমেসকে (৩০) গ্রেপ্তার করা হয়৷ এরপরই পুলিশ অফিসারকে সেক্স ও ঘুষের প্রস্তাব দেন তিনি৷ কিন্তু বেরসিক পুলিশ অফিসার তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন৷ কোমেসের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে ঘুষের প্রস্তাব এবং বাতিল লাইসেন্সে মাতাল অবস্থায় ড্রাইভিংয়ের অভিযোগ আনা হয়েছে৷

2 comments so far

  1. আপনার ব্লগটাতো দারুণ। মনে হচ্ছে এখন থেকে পত্রিকাগুলোর বিরক্তিকর রাজনীতিবিষয়ক সংবাদ পড়ার চেয়ে এখান থেকে মজার মজার সংবাদ পড়া শুরু করে দিতে হবে।

  2. তৈয়ব on

    আমি আসলে তাই করি৷ ঐ সব বিরক্তিকর খবর আর ভালো লাগে না৷ তবে এই ব্লগটা আর আপডেট করি না৷ নতুন নতুন পড়তে নিচেরটা দেখেন৷ ধন্যবাদ…..

    http://taiyabs.wordpress.com/


উত্তর রেখে যান

You must be logged in to post a comment.