ডাস্টবিন থেকে ভাগ্য উদ্ধার!

একজন ফরাসি বিমানবালা ডাস্টবিন থেকে ‘ভাগ্য’ কুড়িয়ে নিয়ে সেদেশের পাইওনিয়ার স্পেস টু্যরিস্ট হতে চলেছেন! তিনি অবশ্য নিজের ছুঁড়ে দেয়া ‘ভাগ্য’ কুড়িয়ে এনেছিলেন৷ ৩২ বছর বয়স্ক ম্যাথিলডে এপরন নামের ওই বিমানবালা জানান, তিনি স্থানীয় একটি সুপারমার্কেট থেকে একটি কিটক্যাট চকোলেট কিনে তা খেয়ে মোড়কটি ডাস্টবিনে ফেলে দেন৷ তিনি জানতেন যে ওই মোড়কে লাকি কূপনের নাম্বার আছে৷ কিন্তু তিনি মনে করেন লটারি জেতা তার পৰে সম্ভব নয়৷ কিন্তু পরে যখন লটারির পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়, বিজয়ী স্পেস টু্যরে যাবার সুযোগ পাবে তখন এপরন আবার ফিরে আসেন সেই ডাস্টবিনের কাছে৷ সেখানে কুড়িয়ে পান তার ফেলে দেয়া চকোলেটের খোসা৷ এরপর কোড মিলিয়ে দেখেন তিনিই বিজয়ী হয়েছেন! এপরন বলেন, একজন বিমানবালা হিসেবে এই স্বপ্ন আমার অনেক দিনের৷ মহাশূন্যের উদ্দেশ্যে ওড়ার আগে তাকে যুক্তরাষ্ট্রে প্রশিৰণ নিতে হবে৷ -রয়টার্স

No comments yet

উত্তর রেখে যান

You must be logged in to post a comment.