ফেনসিডিল নয়, পানি

কুষ্টিয়ার ভেড়ামারায় উদ্ধার হওয়া ৫৫ বোতল ফেনসিডিল, ভারতীয় ফেনসিডিল নয়, পানি বলে জানিয়েছে পুলিশ৷ পুলিশ বলেছে, ৫৫ বোতলেই ভরা ছিল পানি৷ পুলিশ ছাইয়ের গাদার মধ্য থেকে ওই বোতলগুলো উদ্ধার করে৷ জব্দ করা মালামাল ওইদিনই থানায় জমা দেয়ার বিধান থাকলেও পরদিন ১৪ জুলাই সকালে ৫৫ বোতল ফেনসিডিলের পরিবর্তে ৫৫ বোতল পানি জমা দেয়া হয়৷ এসআই সাহেব আলী বলেন, উদ্ধার করা সব বোতলের মুখই ছিল খোলা৷ ওসি তাইজুল ইসলামের বক্তব্য, বোতলগুলো থানায় জমা দেয়া হয় পরদিন সকালে৷ বোতলে শুধু পানি ভরা ছিল৷ বোতলের ঢাকনিগুলো ছিল সিল ভাঙা৷

No comments yet

উত্তর রেখে যান

You must be logged in to post a comment.