শিক্ষার সঙ্গে শত্রুতা
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঝাঁজরা করা হয়েছে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া আদর্শ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পুরো অফিস রুমের টিনের চাল৷ এ কারণে বৃষ্টিতে ভিজে স্কুলের দরকারি কাগজপত্র, বই-খাতা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে৷ অবাক হওয়ার মতো এ ঘটনা ঘটে রোববার রাতে৷ পরের দিন সকালে প্রধান শিক্ষক স্কুলে গিয়ে তা প্রত্যক্ষ করেন৷ খবর শুনে আশপাশের অনেকেই ছুটে আসেন অমানুষদের অপকর্ম দেখতে৷ শত্রুতামূলকভাবে কেউ এ কাজ করেছে বলে প্রধান শিক্ষকের ধারণা৷ বিষয়টি শিক্ষা অফিস ও থানায় জানানো হয়েছে৷
No comments yet