হরতালের প্রতিবাদে হরতাল!

‘মৌসুমি বৃষ্টি’ সময়মতো না আসার প্রতিবাদে শুক্রবার হরতাল আহ্বান করেছে কেরালার একটি স্থানীয় নাগরিক ফোরাম ‘মুন্নুত্তু’৷ মৌসুমি বৃষ্টির প্রাপ্য কোটা দাবি করেছে এই ফোরাম৷ কঠোরভাবে এই হরতাল পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ হরতাল চলাকালে সব দোকানপাট, অফিস-আদালত খোলা রাখতে এবং যানবাহন চলাচল করতে বাধ্য করা হবে! অনেকে মনে করতে পারেন এটা আবার হরতালের কেমন ইসু্য! অফিস-আদালত, দোকানপাট খোলা রাখতে হবে এটা আবার কেমন হরতাল পালনের নিয়ম! আসল ঘটনা হল, হরতালকে স্রেফ বিদ্রূপ করতে এই হরতাল! নেতারা যে অযৌক্তিক কারণ এবং ঠুনকো ইসু্যতে হরতাল আহ্বান করে দেশ ও অর্থনীতির ক্ষতি করে থাকেন, তাই তুলে ধরতে আরো একটি হাস্যকর ‘ইসু্য’ বের করে ডাকা হয়েছে এই হরতাল৷ হরতালশেষে সমাজের সভ্য লোকদের কুশপুত্তলিকাও দাহ করা হবে!

No comments yet

উত্তর রেখে যান

You must be logged in to post a comment.