হ্রদ, নদী আর জলাশয়ে ভরা ছিল মঙ্গলগ্রহ!

মঙ্গল গ্রহের মাটি থেকে সংগৃহীত বিভিন্ন খনিজ পরীক্ষা করে মনে হচ্ছে গ্রহটি এক সময় হ্রদ, নদী ও বিভিন্ন জলাশয়ে ভরা ছিল, যে পরিবেশে জীবনের অস্তিত্ব সম্ভব৷ মার্কিন গবেষকরা বুধবার একথা জানিয়েছেন৷ খবর: রয়টার্স, বিডিনিউজ

নাসার প্রেরিত মহাকাশ যান ফিনিক্স গত মাসে মঙ্গলগ্রহে বরফের খোঁজ পায়৷ তবে তা ছিল শুষ্ক ও লাল ধূলা মাখানো৷ ‘ন্যাচার’ সাময়িকিতে মার্কিন গবেষকরা জানিয়েছেন, ওই সমস্তবরফ মঙ্গলগ্রহের উষ্ণ ও আদ্র যুগের প্রমাণ৷ রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটির গবেষক জন মুস্টার্ড বলেন, এটা সত্যি চমত্‍কার, আমরা এমন কিছু জায়গা মঙ্গলগ্রহে খুঁজে পাচ্ছি যেখানে প্রাণের অস্তিত্বের সন্ধানে ভবিষ্যতে নভোযান পাঠানো হবে৷ তিনি বলেন, মঙ্গলের লাল মাটিতে যে সব খনিজ পাওয়া যাচ্ছে, তাতে সেখানে এক সময় আদ্র পরিবেশের খোঁজ মিলছে৷ জন মুস্টার্ডের নেতৃত্বে গবেষকরা নাসার নভোযানে কম্পাক্ট রিকননেইসেন্স ইমেজিং স্পেক্ট্রোমিটার ফর মার্স (সিআরআইএসএম) এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করে মঙ্গল থেকে প্রতিফলিত সূর্যরশ্মির রঙ পরীক্ষা করে দেখছেন৷ এর মাধ্যমে সেখানে কী কী খনিজ আছে তা নির্ধারণ করা সম্ভব৷

প্রসঙ্গত, পৃথিবীর নিকটতম গ্রহটির প্রাণের অস্তিত্ব সম্ভব কিনা সেটা নিশ্চিত হতে এবং সেখানে পানি আছে কিনা বিজ্ঞানীদের তা জানার আগ্রহ বহুদিনের৷ ফিনিক্স সেখানে বরফ খুঁজে পাওয়ায় এ বিষয়ে যুগান্তকারী সাফল্য অর্জিত হয়৷

No comments yet

উত্তর রেখে যান

You must be logged in to post a comment.